মঙ্গলবার, ১৬ মার্চ, ২০১০






গৌড়-পূর্ণমা উপলক্ষে মায়াপুর এর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর জন্মস্থান যোগপীঠ এ শ্রীমন মহাপ্রভূর অভিষেক| বিশেষ করে জাহ্নবী কুঞ্জ গৌড়ীয় মঠের শ্রী শ্রী গৌর নিতাই কে মায়াপুরের ত্রিবেনী সংগমে অভিসীক্ত করা হলো|

যমুনাকে দুষন মুক্ত রাখতে বার্ষানার রাধারানীর মান-মন্দির মানগর এর শ্রীল রমেশ বাবার উদ্যোগে যমুনাকে দুষণ মুক্ত রাখতে গুজরাট থেকে আনা যন্ত্র|


গত ১৩ই মার্চ থেকে ১৫ই মার্চ অবধি বৃন্দাবনের প্রসিদ্ধ গোপেশ্বর মহাদেবের মহাভিষেক এবং ৫৬ভোগের আয়োজন করা হয়েছিল|

শুক্রবার, ১২ মার্চ, ২০১০






বিহারের মুঙ্গেরের রাজা রঘুনন্দন প্রতাপ সিংহ এর ধর্মপত্নী রানী সরস্বতী দেবী প্রতিষ্ঠিত প্রেম মন্দিরে নিত্যা সেবিত শ্রীমতি রাধারানীর চরণ চিহ্ন যুক্ত শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন চারণ শিলা| এই চরণ শিলা শ্রীমতি রাধারানীর কৃপাতে রানী সরস্বতী দেবী গোবর্ধন পরিক্রমা কালে প্রাপ্ত হইয়া ছিলেন| যেটিকে রাজা রঘুনন্দন প্রতাপ সিংহ এর পৌত্র শ্রীল ভক্তি বেদান্ত সাধু মহারাজ গত ৯ই মার্চ মুঙ্গের সাধারণ মানুষের দর্শনের জন্য উন্মুক্ত করে দেন| মুঙ্গেরের ভক্তদের সহিত প্রায় ১৮টি দেশের ভক্তরা সেই চরণ শিলাকে নৃত্য-কীর্তণ সহকারে দর্শন এবং মন্দির পরিক্রমা করে নিজেদের ধন্য করেন|





বিহারের জমদাহ গ্রামে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভূর সন্যাসের ৫০০বছর উপলক্ষ্যে মহাপ্রভূর ঝারিখন্ড পরিক্রমার সময় তিনি যে পর্বতের উপর ৩রাত্রি অতিবাহীত করেছিলেন এবং সেই সময় যে জমদাহ গ্রামের পত্তন করেছিলেন সেই গ্রামেরই শ্রী শ্রী রাধা পতিতপাবন মন্দিরের শ্রীল ভক্তি বেদান্ত সাধু মহারাজ ও গ্রামবাসীদের উদ্যোগে গত ৪ঠা মার্চ সেই গৌরাঙ্গ পর্বতের উপর মহাপ্রভূর জন্মস্থান মায়াপুর থেকে নিয়ে যাওয়া শ্রীমন মহাপ্রভূর দারু বিগ্রহের প্রতিষ্ঠা করলেন বিশ্ব বৈষ্ণব রাজসভার সাধারণ সম্পাদক শ্রীল ভক্তি আলোক পরমাদ্বৈতি স্বামী মহারাজ| এই উপলক্ষ্য গ্রামবাসী এবং দেশী-বিদেশী ভক্তরা সকালে গ্রাম-পরিষ্কার এবং বিকালে বর্ণময় নগর সংকীর্তন এর আয়োজন করেন.

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১০


যে কাজ কোনো হিন্দুর করণীয় ছিল, সেই কাজ করে দেখালেন একজন মুসলিম মৌলনা| অধুনা ছত্তিশগড় রাজ্যের রায়পুরের বাসিন্দা নৈষ্ঠিক মুসলিম মৌলনা বশির কাদরীর উদ্যোগে বর্তমানে ছত্তিশগড় রাজ্যের সর্বত্র গো-হত্যা বন্ধ হয়েছে, সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরের রেশমি-বাগের রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘের সদর দপ্তরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বিশ্ব মঙ্গল গো-গ্রাম যাত্রার সমারোহ উত্সবের মঞ্চে সেকথা জোর গলায় প্রকাশ করলেন মৌলনা বশির কাদরী, মঞ্চে উপবিষ্ঠ হিন্দু, শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মের নেতারা সেই কথা কে সমর্থনও করলেন

২১ জানুয়ারী ২০১০ এ এলাহাবাদ হাই-কোর্ট এর এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে বৃন্দাবন প্রেমী মানুষের জয় হয়েছে, ব্রীজ তৈরীর উপর এক মাসের স্থগিতাদেশ জারি হয়েছে, আদালতের সেই রায়ের মূল কপি নিম্নোক্ত লিঙ্কের যোগাযোগের সাহায্যে দেখতে পারেন |

বৃন্দাবন ধংসকারী সেতুর বিরুদ্ধ্যে সাক্ষর করুন

http://www.petitiononline.com/NObridge/petition-sign.html

মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১০




শ্রী বৃন্দাবন ধামের ভগবান শ্রীকৃষ্ণের মহা-রাস স্থলী বংশী-বট





ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের সূর্য-কুন্ড, বান-কুন্ড ও কুরুক্ষেত্রের জ্যোতিষ-পুরের ভগবান শ্রীকৃষ্ণের গীতা-জ্ঞান দানের সাক্ষী অক্ষয়-বট এবং জ্ঞান-কুন্ড আজও বৈষ্ণব গণের নিকট সবচেয়ে উচ্চ-স্তরের ভজন স্থলী|




হরিদ্বারের গঙ্গা-তীরের হর-কী-পৌড়ি ঘাটের প্রত্যেক সন্ধ্যায় গঙ্গা-আরতী টেনে আনে হাজার হাজার শ্রধ্বালু ভক্তি পিপাসু পুন্যার্থীকে

শ্রীমদ ভাগবত অনুসারে কথিত আছে যে শ্রী বৃন্দাবন ধামের এই কেলি-কদম্ব বৃক্ষে বসেই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের যমুনায় স্নান কি ভাবে শুদ্ধ্য ভাবে করতে হয়, সেই শিক্ষ্যা দেবার জন্য গোপীদের বস্ত্র-হরণ লীলা করেছিলেন|


আসুন সবাই মিলে দূষণের হাত থেকে রক্ষ্যা করি আপামর হিন্দুদের অন্যতম তীর্থ-রাজ পুস্করকে


শ্রী বৃন্দাবন ধামের সেবাকুন্জের শ্রী কৃষ্ণ চৈতন্য মিশনের শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা-বৃন্দাবানচন্দ্র মন্দিরে হরি-কথা এবং বৈষ্ণব সেবার মাধ্যমে শ্রীল ভক্তি বৈবভ পুরী গোস্বামী মহারাজের ৯৭ তম ব্যাস-পূজা মহোত্সব পালন করলেন তাঁর শিষ্যরা



শ্রী বৃন্দাবন ধামের শ্রী শ্রী রাধা-রমণ মন্দিরে সকর-চৌথ উপলক্ষ্যে শ্রী শ্রী রাধা-রমন এর গোস্বামী সেবায়েত গণের বাড়ির মহিলাদের দীপ-দান মহোত্সব

শুক্রবার, ১ জানুয়ারি, ২০১০





পুরানোকে বিদায় দিয়ে এল নতুন ইংরাজী ২০১০সাল, বছরের প্রথম দিনেই বৃন্দাবনের সন্দিপনি মুনি স্কুল তাদের তিনটি শাখার প্রায় ১৫০০ এর উপর ছাত্র-ছাত্রী দের স্কুল-ব্যাগ এবং বিভিন্ন উপহার সামগ্রী দিল, সাথে ছিল আকন্ঠ মহা-প্রসাদ সেবা| এছাড়াও স্কুলের বাচ্ছারা স্কুলের প্রতিষ্ঠাতা শ্রীল রূপ রঘুনাথ দাস প্রভুর সাথে মেতে উঠলো আনন্দে|

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০০৯




শ্রী শ্রী নীলাচল পুরী ধামের শ্রীল কাশী মিশ্রের নিবাস / শ্রী শ্রী রাধাকান্ত মঠে তথা শ্রী শ্রী মহাপ্রভুর গম্ভীরা তে মহাপ্রভুর অন্যতম পর্ষদ শ্রীল বক্রেশ্বর পন্ডিতের আবির্ভাব তিথি মহ্ত্সভ উপলক্ষ্যে ৬৪-মহন্তের প্রতি নিবেদিত মহাপ্রভুর ভোগ-রাগের প্রসাদ|





শ্রী শ্রী নীলাচল পুরী ধামের শ্রীল হরিদাস ঠাকুরের ভজন কুঠীর শ্রী সিদ্ধ্ব-বকুলের পূর্ণ-সংস্কার সাধন এবং অলঙ্করণের কাজ প্রায় শেষের মুখে|